× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হাসনাতের আহ্বান : হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২১:০৯ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ২১:১৯ পিএম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হাসনাতের আহ্বান : হাসনাত আবদুল্লাহ

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চারটি প্রশ্নকে সামনে রেখে একইদিন হবে গণভোটও। সেই গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।

রবিবার (১১ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা এবং গণসংযোগ শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

এ সময় হাসনাত আব্দুল্লাহ উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলেমেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে হ্যাঁ’র পক্ষে থাকবেন।

কুমিল্লা-৪ আসনের এই প্রার্থী বলেন, আমার কোনো গুণ্ডাপাণ্ডা নাই, আমার পক্ষ হয়ে ফোন দিয়ে ভয়ভীতি দেখানোর কেউ নেই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাইব। বলবো যে, ভাই আপনি আমাদেরকে একটু সহায়তা করেন। চুরি করার চাইতে, দুর্নীতি করার চাইতে, রাস্তার মাটি খাওয়ার চাইতে, ইট খাওয়ার চাইতে, ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের।  

তিনি বলেন, আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন, এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন। এ সময় এনসিপির প্রতীক শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ করেন হাসনাত আবদুল্লাহ। এনসিপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা