× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২০:৫১ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ২১:০৩ পিএম

হবিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী হবিগঞ্জে আজ দুপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় ১৭-পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ১ হাজার দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল।
এছাড়াও সিলেট অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হবিগঞ্জসহ সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা