হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ২০:৫১ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ২১:০৩ পিএম
বাংলাদেশ সেনাবাহিনী হবিগঞ্জে আজ দুপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
রবিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় ১৭-পদাতিক ডিভিশনের
সার্বিক তত্ত্বাবধানে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ১ হাজার দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র
বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশন
ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি,
এমফিল।
এছাড়াও সিলেট অঞ্চলের অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হবিগঞ্জসহ সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত
মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী
জনসাধারণের প্রয়োজনে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ
প্রচেষ্টা অব্যাহত রাখবে।