× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাই ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৯:২৩ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬ ১১:৩৭ এএম

কলাই খেত থেকে বিলুপ্তপ্রায় ময়ূর উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর

কলাই খেত থেকে বিলুপ্তপ্রায় ময়ূর উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর

‎কুড়িগ্রামের উলিপুরে কলাই ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় একটি ময়ূর আটক করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকায়।

রবিবার (১১ জানুয়ারি) খবর পেয়ে দুপুরে ময়ূরটি উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করেছে প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকায় কলাই ক্ষেতে বিলুপ্তপ্রায় কয়েকটি ময়ূর উড়ে এসে বসে। এরপর লোকজন ময়ুরগুলোকে ধরতে তাড়া দেয়। এ সময় ময়ুরগুলো উড়ে যাওয়ার পথে একটি ময়ুর লালমিয়া নামের এক ব্যক্তির টিনের চালে পড়ে যায়। সেখান থেকে ওই ব্যক্তি ময়ুরটিকে ধরে সাদ্দাম হোসেন নামের একজনের বাড়িতে রাখেন। 

বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দেলদারগঞ্জ এলাকার সাদ্দাম হোসেনের বাড়িতে একটি ময়ূর ধরে রাখা হয়েছে বলে খবর পান বনবিভাগের কর্মকর্তারা। পরে তারা ময়ূরটি উদ্ধারে সেখানে গেলে সাদ্দাম হোসেনের বাড়ির লোকজন ময়ুরটিকে দেবেন না বলে জানান। পরে বনবিভাগের কর্মকর্তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে জানান। পরে থানা-পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়ূরটিকে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ময়ুরটি এসফএনটিসি কর্মকর্তা ইকবাল হোসেন চাঁদের মাধ্যমে রংপুর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, বন্যপ্রাণী যাতে কেউ আটক না করে, সে ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা