× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফসলি জমির উপর দিয়ে খাল কাটার প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ ) প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯ পিএম

ফসলি জমির উপর দিয়ে খাল কাটার প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন

ফসলি জমি নষ্ট করে পানি নিষ্কাশনের জন্য খাল কাটার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বিলপাড় গ্রামের দুই শতাধিক কৃষক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে কৃষকরা নিজেদের ফসলি জমির উপর দাঁড়িয়ে দুটি কর্মসূচি পালন করেন।

বিলপাড় গ্রামের কৃষক নবী হোসেন প্রতিদিনের বাংলাদেশ’কে বলেন, তারা খোঁজ নিয়ে জেনেছেন তাদের জমির উপর দিয়ে সরকার এখানে খাল কাটার কোনো প্রকল্প গ্রহণ করেনি। অথচ এলাকার ইউপি সদস্য মাহবুব ব্যক্তিগতভাবে কৃষকের ফসলি জমি নষ্ট করে খাল খনন করছেন। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

ফাইজুল ইসলাম নামে অপর কৃষক জানান, বিলপাড় গ্রামে একটি সরকারি খাল রয়েছে। সেটি কিছু ব্যক্তি দখল করে পুকুর বানিয়ে মৎস্য চাষ করছেন। খালের কিছু এলাকা ইটভাটার দখলেও চলে গেছে। সরকারি খাল উদ্ধার না করে নতুন করে একটি খাল খনন করা হলে বিলপাড় গ্রামের কৃষকদের চলাচল সীমিত হয়ে পড়বে। তারা জমি থেকে উৎপাদিত ফসল বাড়িতে আনতে পারবে না। নতুন করে খাল খনন করা হলে প্রায় ২০০ কৃষকের জমিজমা দ্বিখণ্ডিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যক্তি উদ্যোগে খাল খননের বিষয়টি বিলপাড় গ্রামের কৃষকদের পক্ষ থেকে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতকে জানিয়েছেন। তবুও জোর জবরদস্তি করে খাল খননের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ইউপি সদস্য মো. মাহবুব জানান, তিনি খাল খননের সঙ্গে জড়িত নন। তার দাবি বিলপাড় এলাকার লোকজন তাদের সুবিধার জন্য খাল কাটছেন। এখানে তার কোনো ভূমিকা নেই।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষকে আগামী কাল সোমবার (১২ জানুয়ারি) তার কার্যালয়ে ডাকা হয়েছে।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা