× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের তিনদিন পর খাল থেকে যুবকের পুঁতে রাখা লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৪২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় খালের চরে পুঁতে রাখা লাশ দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় খালের চরে পুঁতে রাখা লাশ দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের তিনদিন পর খালের চড়ে পুঁতে রাখা অবস্থায় ফেরদৌস মুন্সি (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালি গ্রামের সাপুড়িয়া খালের পাড় থেকে রবিবার দুপুর একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস মুন্সি একই গ্রামের রহমান মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত নয়টায় নিজ বাড়ি থেকে অসুস্থ বাবাকে দেখে বের হওয়ার পরই নিখোঁজ হন ফেরদৌস। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে রবিবার সকালে সাপুড়িয়া খালের চরে স্থানীয়রা নতুন মাটি কাটা অবস্থায় দেখতে পায়। সন্দেহ হলে সেখান থেকে মাটি সরানের পরই তার লাশ পাওয়া যায়। এসময় নাইলনের দড়ি দিয়ে তার গলায় ফাঁস দেয়া ছিল। পরনে ছিল শর্টপ্যান্ট ও গেঞ্জি।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার জানান, ভিকটিমকে গলায় নাইনলের দড়ি দ্বারা ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া তার বাম হাতের বুড়ো আঙুল কাটা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা