× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেকর্ড ৯.৬ ডিগ্রিতে নামল দিনাজপুরের তাপমাত্রা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬ ১৬:১৬ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬ ১৬:২২ পিএম

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে দিনাজপুর। কুয়াশার কারণে সীমিত হচ্ছে দৃষ্টিসীমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে দিনাজপুর। কুয়াশার কারণে সীমিত হচ্ছে দৃষ্টিসীমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রেকর্ড ৯.৬ ডিগ্রিতে নেমেছে উত্তরের জেলা দিনাজপুরের তাপমাত্রা। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে জেলাটি।

রবিবার সকালে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমে গিয়ে সকাল ৯টায় চূড়ান্ত হিসাবে দাঁড়ায় ৯.৬ ডিগ্রিতে।

তিনি আরও জানান, রংপুর বিভাগসহ দেশের অন্য কয়েকটি স্থানের তাপমাত্রা আজ সকাল ৬টায় রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭, রংপুরে ১০ দশমিক ২, কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৮, নীলফামারীর ডিমলায় ১০, নওগাঁর বদলগাছিতে ১০, বগুড়ায় ১০ দশমিক ৪, রাজশাহীতে ১০, পাবনার ঈশ্বরদীতে ১০, চুয়াডাঙ্গা ৯ দশমিক ৩, যশোর ৯ দশমিক ৮, এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা