× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাবরণকারী বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২১:৩০ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২২:৩৫ পিএম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কারাবরণকারী বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কারাবরণকারী বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের শিকার হয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কারাবরণকারী বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে এ মিলন মেলার আয়োজন করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উপজেলা বিএনপি আয়োজিত এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনা ধারণ করেও তিনি কখনও স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. শামীম মোস্তফা প্রমুখ।

শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো. আবুল হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা