× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর-৪ আসনে জামায়াতের প্রার্থীর সম্পদ ও নগদ অর্থ বেশি

রফিকুল আলম, অভয়নগর (যশোর)

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২১:১৭ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২১:৫৪ পিএম

যশোর-৪ আসনে জামায়াতের প্রার্থীর সম্পদ ও নগদ অর্থ বেশি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) সংসদীয় আসনে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বিএনপি এ আসনে দুজনকে মনোনয়ন দেয়। কিন্তু ঋণখেলাপির দায়ে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বিএনপির অন্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর দলীয় মনোনয়ন না থাকায় বাতিল হয়েছে। জাতীয় পার্টি (কাদের) জহুরুল হক এবং ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের ছেলে ফারহান সাজিদের (স্বতন্ত্র) মনোনয়নপত্রও বাতিল হয়েছে।

প্রার্থিতা যাচাই-বাছাইয়ের পর রিটানিং কর্মকর্তার দপ্তর থেকে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় দেখা যায়, প্রার্থীদের মধ্যে একজন আইনজীবী, দুজন মাদ্রাসার শিক্ষক ও বাকি তিনজন ব্যবসায়ী। দেখা গেছে নগদ অর্থের পরিমাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী যশোর জেলা আমির মো. গোলাম রসুল সবার শীর্ষে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে জানা গেছে, যশোর-৪ আসনে বিএনপির প্রার্থী ফারাজী মতিয়ার রহমান একজন মৎস ব্যবসায়ী। তার বার্ষিক আয় কৃষি খাত থেকে ২ লাখ ২৪ হাজার, ব্যবসা থেকে আয় ২ লাখ ৩১ হাজার ৪০০ টাকা, নগদ অর্থ ৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ টাকা ও ব্যাংকে আছে ১ লাখ ৪৭ হাজার টাকা।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী যশোর জেলা আমির মো. গোলাম রসুল পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। তার বার্ষিক আয় পেশা থেকে ৪ লাখ ৬৩ হাজার ৪৮৬ টাকা, নির্ভরশীল থেকে ৩ লাখ ৮৩ হাজার ৩৬০ টাকা, শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্র থেকে আয় ২৩ হাজার ২১৭ টাকা, বাড়ি ভাড়া থেকে আয় ৪৫ হাজার টাকা। তার নগদ অর্থ ৩৭ লাখ ৪৮ হাজার ৭৮১ টাকা, তার স্ত্রীর নামে নগদ রয়েছে ১৮ লাখ ৯০ হাজার টাকা। 

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল পেশায় একজন ব্যবসায়ী। তার নগদ অর্থের পরিমাণ ২৫ লাখ ২০ হাজার টাকা। কৃষি খাত থেকে আয় ২ লাখ টাকা ও ব্যবসা থেকে আয় ৪ লাখ ৬০ হাজার টাকা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বায়েজীদ হোসাইন পেশায় একজন আইনজীবী। তার পেশা থেকে আয় ৪ লাখ ২০ হাজার টাকা। তার নগদ অর্থের পরিমাণ ৪ লাখ ৪২ হাজার ৬৯ টাকা।

খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আশেক এলাহী পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। পেশা থেকে তার আয় ৪ লাখ ৫৫ হাজার টাকা। তার নগদ অর্থ ১ লাখ ১০ হাজার ৪০০ টাকা। ব্যাংকে জমা আছে ২ হাজার টাকা। 

স্বতন্ত্র প্রার্থী এম নাজিম উদ্দীন আল আজাদ একজন ব্যবসায়ী। তিনি জাতীয় পার্টি (এরশাদ) সরকারের সময়ে মন্ত্রী ছিলেন। তার ব্যবসা থেকে আয় দেখানো হয়েছে ১৪ লাখ ৯৫ হাজার টাকা। নগদ অর্থ রয়েছে ১ কোটি ৪ লাখ ৭১ হাজার ৪১২ টাকা। অর্থঋণ আদালতে তার মামলা রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা