× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু, ঘাতক গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ২০:৫১ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২১:৫৯ পিএম

চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু, ঘাতক গ্রেপ্তার

বরগুনার আমতলীর উত্তর তক্তাবুনিয়া গ্রামে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জহিরুল সিকদার (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মুনসুর সিকদারকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর তক্তাবুনিয়া গ্রামের ফরিদ সিকদারের সঙ্গে তার চাচাতো ভাই মুনসুর সিকদারের দীর্ঘদিন ধরে ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফরিদ সিকদার ওই জমিতে চাষাবাদ করতে গেলে ক্ষিপ্ত হয়ে মুনসুর একটি ছুরি নিয়ে তাকে ধাওয়া করে। একপর্যায়ে সে ছুরি নিক্ষেপ করলে তা ফরিদ সিকদারের পায়ে আঘাত করে।

ফরিদের চিৎকারে তার চাচাতো ভাই জহিরুল সিকদার ঘটনাস্থলে ছুটে এসে মুনসুরকে থামানোর চেষ্টা করেন। এ সময় মুনসুর, জহিরুলের পেটে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আমতলী থানার ওসি জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল থেকে অভিযুক্ত মুনসুর সিকদারকে আটক করেছেন। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিও জব্দ করা হয়। সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুম বলেন, ঘাতককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা