× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক ইউপি চেয়ারম্যান জয়নালের সহধর্মিণী অজিফা বেগম আর নেই

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬ ২০:৫৪ পিএম

সাবেক ইউপি চেয়ারম্যান জয়নালের সহধর্মিণী অজিফা বেগম আর নেই

কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি, মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীনের সহধর্মিণী অজিফা বেগম (৭০) শনিবার (১০ জানুয়ারি) সকাল প্রায় ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে বার্ধক্যজনিত রোগে মারা গেছেন  ( ইন্না-লিল্লাহি ওয়া....  রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে নাতী-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার বাদ আছর নিজ গ্রাম বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের কাবিলা মনিপুর গ্রামের শাহী ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন।

অজিফা বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যুগ্ম সচিব সাইফুল ইসলাম রিপন,  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন, জামায়াতের প্রার্থী এডভোকেট ডক্টর মুহাম্মদ মোবারক হোসাইন, আমার বাংলাদেশ  পার্টির প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া,  বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি,  উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার আব্দুল মোন্তাকিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. সালাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, এডভোকেট মো. জহিরুল ইসলাম, এডভোকেট মো. আবুল কালাম, মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ডা. টিপু সুলতান, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন পাটোয়ারী প্রমুখ। অপর দিকে মোকাম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের পরিবারবর্গ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা