× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্য মেলায় অব্যবস্থাপনা ও তীব্র যানজটে দর্শনার্থীদের ভোগান্তি, কমেছে উপস্থিতি

সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫ পিএম

এক লেনে যান চলাচলের কারণে দীর্ঘ যানজট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এক লেনে যান চলাচলের কারণে দীর্ঘ যানজট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে মেলার সপ্তম ও অষ্টম দিনে অব্যবস্থাপনা, তীব্র যানজট এবং পরিচ্ছন্নতার অভাবে দর্শনার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ।

শুক্রবার (সপ্তম দিন) সাপ্তাহিক ছুটিতে প্রায় ৮০ হাজার দর্শনার্থীর সমাগম হলেও, যানজট ও দুর্ভোগের কারণে শনিবার (অষ্টম দিন) দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। মেলা কর্তৃপক্ষের তথ্যমতে, শনিবার মেলায় এসেছেন প্রায় ২০ থেকে ৩০ হাজার দর্শনার্থী।

যানজটে নাকাল দর্শনার্থীরা

সড়েজমিনে ঘুরে ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার মেলায় প্রবেশের সময় কিছুটা যানজট থাকলেও ফেরার পথে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থাকতে হয়েছে দর্শনার্থীদের। শিশু ও বয়স্ক সদস্যসহ পরিবার-পরিজন নিয়ে আসা অনেকেই পড়েছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে মেলার পাশেই কাঞ্চন সেতুর দুই পাশে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে এক লেনে যান চলাচলের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

যানজট নিরসনে ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত কাজ করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছেন না তারা। এ অবস্থায় কাঞ্চন ব্রিজ এলাকায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে কয়েকজন দর্শনার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

মেলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের এসআই বিজন দাস বলেন, ‘এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে এক লেনে যান চলাচলের কারণে মাঝেমধ্যে যানজট তৈরি হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে।’

মেলাপ্রাঙ্গণে অব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার অভাব

মেলায় পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছে না। পণ্য পরিবহনে অবাধে পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে। এছাড়া মেলাপ্রাঙ্গণের বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। পরিচ্ছন্ন কর্মীদের তেমন উপস্থিতি না থাকায় দর্শনার্থীরা দুর্গন্ধের কারণে নাক-মুখ চেপে চলাচল করছেন।

মেলার অন্যতম আকর্ষণ ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত ‘বাংলাদেশ স্কয়ার’ এলাকাতেও দর্শনার্থীরা নির্বিঘ্নে বসে খাওয়া-দাওয়া করে স্থানটি নোংরা করে ফেলছেন। তদারকির অভাব সেখানে স্পষ্ট।

স্টল নির্মাণে বিলম্ব এবং ক্ষোভ

মেলার অষ্টম দিনেও বেশ কয়েকটি স্টলের নির্মাণকাজ চলমান থাকায় দর্শনার্থীরা বিরক্তি প্রকাশ করেছেন। মেলা শুরুর আগেই স্টল নির্মাণ সম্পন্ন করার কথা থাকলেও এখনও কাজ চলায় শব্দদূষণে অনেকেই অস্বস্তিতে পড়ছেন।

দর্শনার্থীরা বলছেন, অব্যবস্থাপনা ও যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মেলায় দর্শনার্থীর উপস্থিতি আরও কমে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা