× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবি ভর্তি পরীক্ষা

'সি' ইউনিটে প্রতি আসনের জন্য লড়েছেন ২৯জন

চবি প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:০৬ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:১৩ পিএম

'সি' ইউনিটে প্রতি আসনের জন্য লড়েছেন ২৯জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ৮৭শতাংশ, এতে আসন প্রতি লড়েছেন ২৯জন পরীক্ষার্থী। ভর্তি পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে বেলা ১২ টা ১৫ মিনিট পর্যন্ত চলে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত এই ইউনিটে মোট ৫১০টি আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। এতে অংশগ্রহণ করেছেন ১৪হাজার ৬৭৩ পরীক্ষার্থী। উপস্থিত ছিলেন ৮৭ শতাংশ শিক্ষার্থী।'

ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে বিভাগ রয়েছে ছয়টি। অন্যান্য ইউনিটগুলোর মতো এই ইউনিটের পরীক্ষাও তিন বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নের মধ্যে ইংরেজিতে ৪০, বিশ্লেষণ দক্ষতায় ৩০ ও সমস্যা সমাধান অংশে ৩০ নম্বর পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা। এতে আলাদাভাবে ইংরেজিতে ১৩, বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধান অংশে ১০ নম্বর পেতে হবে।

উল্লেখ্য, এ বছর চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে। এর বাইরে ৫৬৮ আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে। এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না। সেই সঙ্গে এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ যুক্ত হবে না। আগের তুলনায় ভর্তিতে কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ আসন সংখ্যা। এবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ শিক্ষার্থী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা