× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬ ১৮:৪২ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫৫ পিএম

নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নেশার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর বৃহস্পতিবার বিকালে বুড়িচং থানায় নিহতের স্বামী ও শ্বশুরকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।

এর আগে বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪), তিনি পূর্ণমতির পূর্বপাড়ার জজু সর্দারের বাড়ির মৃত. তাজুল ইসলামের মেয়ে ও বউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত স্বামীর নাম দুলাল মিয়া। তিনি একই এলকার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে রিফাত এক ছেলে দুই মেয়ে রয়েছে।

সরেজমিন গিয়ে অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাতে স্ত্রী লিজার কাছে নেশার জন্য টাকা চায় স্বামী দুলাল মিয়া। ওই রাতে টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সন্তানদের সামনে শারীরিক নির্যাতনের পর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুলাল মিয়া। পরে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে মারা যান লিজা।

বৃহস্পতিবার বিকালে ময়নাতদন্তের পর লিজার মরদেহ বাড়িতে এলে পরিবার ও পূর্ণমতির গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে জানাজা শেষে দরিয়ার পাড় ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান বলেন, ঘটনার পর হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত লিজার মা খুকি বেগম বাদী হয়ে মেয়ের স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তারের করতে পুলিশের অভিযান চলমান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা