× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতিয়ায় পর্যটন কেন্দ্র দখলের চেষ্টা, ইউএনওর হস্তক্ষেপে আটক ২

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ২১:৪৭ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ২১:৫৯ পিএম

হাতিয়ায় পর্যটন কেন্দ্র দখলের চেষ্টা, ইউএনওর হস্তক্ষেপে আটক ২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরকারি পর্যটন কেন্দ্র দখলের চেষ্টাকারী ভূমিদস্যু ও তাদের সহযোগীদের ছত্রভঙ্গ করেছে উপজেলা প্রশাসন। এ সময় পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রহমত বাজার পিকনিক স্পটসংলগ্ন সরকারি খাস জমিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। তার সঙ্গে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলমসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

গ্রেপ্তারকৃতরা হলো হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের মৃত আবদুর রশীদের ছেলে  মো. আবুল কাশেম (৫০) ও চর ঈশ্বর গ্রামের মৃত মোবাশ্বের আহমেদের ছেলে মো. হাসেম (৩০)।

স্থানীয়রা জানান, একটি চক্র নিজেদের ভূমিদস্যু পরিচয়ে ৪ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে রহমত বাজার পর্যটন কেন্দ্র ও এর পাশের জেগে ওঠা সরকারি চর ভূমিহীনদের মধ্যে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এ খবর ছড়িয়ে পড়লে বিকালে সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। তবে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন। ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ভূমিদস্যুরা ট্রলারযোগে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা  বলেন, রহমত বাজার পর্যটন কেন্দ্র ও আশপাশের চর সম্পূর্ণ সরকারি সম্পত্তি। কাশেম ডুবাই নামে পরিচিত এক ব্যক্তি পাস বই দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করে তার দলবল নিয়ে জমি দখলের চেষ্টা করছিল। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, রহমত বাজার পর্যটন কেন্দ্র ও এর আশপাশের চর সম্পূর্ণ সরকারি খাস জমি। কেউ অবৈধভাবে দখল বা বাণিজ্যের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা ও চাঁদাবাজি থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, পর্যটন কেন্দ্র দখলের চেষ্টার খবর পেয়ে ইউএনও’র সঙ্গে ঘটনাস্থলে যাই। অভিযানের সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা