× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে পাখির আবাস কমছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:৫৩ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:৫৫ পিএম

বরিশালে অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে পাখির আবাস কমছে। প্রবা ফটো

বরিশালে অনিয়ন্ত্রিত নগরায়ণের ফলে পাখির আবাস কমছে। প্রবা ফটো

একটা সময় পাখির কলকাকলিতে মুখরিত থাকতো বাংলার ভ্যানিস খ্যাত বরিশাল। শীতে পুরো বিভাগ জুড়ে বসতো পরিযায়ী পাখিদের সমাবেশ। তবে সময়ের পালাবদলে বরিশাল পরিণত হতে শুরু করেছে কংক্রিটের জনপদ। ফলে পাখিরা তাদের প্রাকৃতিক আবাস হারিয়ে ফেলতে শুরু করেছে। যা টিকে আছে তার অবস্থাও নাজুক।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখার পাশাপাশি পাখির নিরাপদ আবাস নিশ্চিত জরুরী। আর নগরায়ণের ফলে পাখিদের জীবন চক্রে যেন কোন প্রভাব না পরে সেদিকে কঠোর হওয়ার কথা জানায় নগর প্রশাসন।

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়—জীবনানন্দ দাশের এই কালজয়ী আকুতিই যেন পাখিদের ভালোবাসার এক অনন্য কাব্যিক দলিল। কবির এ চরণে ধনধান্যে ভরা নয়নাভিরাম এ রূপসী বাংলার প্রতি যে গভীর মমতা ফুটে উঠেছে, হয়তো সেই টানে বাংলার ভ্যানিসকেই নিরাপদ আবাসস্থল বলে মনে করে পাখিরা।

তবে প্রতিদিনই বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় গড়ে উঠছে নতুন নতুন বহুতল ভবন পাশাপাশি চলছে উন্নয়ন প্রকল্প। আর সেই উন্নয়নের সঙ্গে তাল মেলাতে অপরিকল্পিত ভাবে কেটে ফেলা হচ্ছে গাছপালা। এতে বরিশাল জুড়ে সবুজের পরিমাণ যেমন কমেছে, তেমনি প্রাকৃতিক আবাস হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখিরা।

একসময় পুরো বরিশাল নগরী জুড়ে পাখির আবাসস্থল থাকলেও এখন তা শুধুই স্মৃতি। বর্তমানে বিবির পুকুর পাড়ের কয়েকটি গাছ জুড়ে টিকে আছে পাখির কলরব। ছোট্ট জায়গায় কয়েকটি গাছ জুড়ে বিভিন্ন জাতের পাখিরা স্থায়ী আবাস গড়েছে সেখানে।

জানা গেছে বেশ কয়েকবার নানা প্রয়োজনে গাছ গুলো কাটার চেষ্টা করা হলেও পাখিদের কথা চিন্তা করে সেগুলো কাটতে দেয়া হয়নি। ফলে প্রাকৃতিক আবাস না হারিয়ে টিকে আছে পাখিগুলো।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, ‘গত ২০ বছর ধরে গাছ ও পাখিদের আবাস যেন কোন ক্ষতির সম্মুখীন না হয় সে দিকটায় আমরা লক্ষ্য রাখছি। বিভিন্ন সময় গাছগুলো কাটার পরিকল্পনা করা হলেও আমরা সেগুলো কাটতে দেইনি। ভবিষ্যতেও যে কোন বিষয়ে পাখিদের স্বার্থ আমরা আগে দেখবো।

পরিবেশ বিশেষজ্ঞ কাজী আল মামুন বলেন, বরিশালে পাখির আবাস কমে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ অনিয়ন্ত্রিত নগরায়ণ। প্রকৃতির ভারসাম্য টিকিয়ে রাখার পাশাপাশি পাখির নিরাপদ আবাস নিশ্চিত জরুরী বলে মনে করেন তিনি। আর নগরায়ণের ফলে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল ও জীবন চক্রে যেন কোন প্রভাব না পরে সেদিকে কঠোর নজরদারির কথা জানায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।

নগর-পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী, একটি আদর্শ শহরে ২৫ শতাংশ সবুজ এলাকা থাকা প্রয়োজন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা