× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষা অফিসার ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার

যশোর প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ২০:৫৭ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ২১:০০ পিএম

শিক্ষা অফিসার ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ গ্রেপ্তার

যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম ঘুষ লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়েছেন তার কক্ষ থেকে।

বুধবার (৭ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।

দুদক যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফাঁদ পাতা হয়। অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর জন্য আশরাফুল আলম দীর্ঘ তিন মাস যাবত তাকে নানা অজুহাতে ঘুরাতে থাকেন।

একপর্যায়ে প্রথম দফায় ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর আবারও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের টাকা ছাড়া হবে না। দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল বুধবার বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।

ওই ব্যক্তিকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেতন কাঠামো (বেসিক) কমিয়ে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

বুধবার বিকালে ফাইল ছাড় করানোর কথা বলে আশরাফুল আলমের হাতে আরও ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়া হলে গোপন সংবাদের ভিত্তিতে দুদক সেখানে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে  গ্রেপ্তার করে।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, গ্রেপ্তার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা