× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষিজমির মাটি কাটায় ৮ লাখ টাকা জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:৫০ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯ পিএম

কৃষিজমির মাটি কাটায় ৮ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অপরাধে স্বপন কবিরাজ নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৮ লাখ টাকা জরিমানা করা হয়। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে একদিকে যেমন কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপরও মারাত্মক প্রভাব পড়ছে। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ।

এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওছার বলেন, কৃষিজমির উপরিভাগের মাটি কাটা সম্পূর্ণভাবে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জনগণকে। কোথাও অবৈধভাবে মাটি কাটার ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা