× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলমহাল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪০ পিএম

জলমহাল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিল মাকসা নামের একটি জলমহাল দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেলসহ ৪ জন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেনÑ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল (৩৫), তাকবীর (২৮), মীর রাফি (২৩) ও রিমন (৩৫)।

বুধবার (৭ জানুয়ারি) সকালে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকে অষ্টগ্রাম সদর ও আশপাশ এলাকায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জলমহালটির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির দুপক্ষের মধ্যে টানাপড়েন চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর সোহেল ও তার সঙ্গীয় লোকজনের ওপর হামলা চালায়। ছাত্রদল নেতাকে রক্ষা করতে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাদের উদ্ধার করে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত তিতুমীর হোসেন সোহেল বলেন, উপজেলা বিএনপি সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ নির্দেশে তার লোকজন এই হামলা চালিয়েছে। 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন অভিযোগ করে বলেন, সাঈদ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। আমরা সুষ্ঠু বিচার দাবি করছি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদের সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

অষ্টগ্রাম থানার ওসি সোহেব খান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা