× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণের মামলার চাপে একজনের আত্মহত্যা

চাটমোহর (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২১:২৬ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ২১:২৯ পিএম

ঋণের মামলার চাপে একজনের আত্মহত্যা

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামে সবুর তালুকদার (৪০) নামে এক ব্যক্তি ঋণের মামলার চাপে আত্মহত্যা করেছেন।

স্থানীয়দের ধারণা, ঋণের মামলার চাপে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার পথে বেছে নেন। মৃত সবুর মথুরাপুর গ্রামের কুরান তালুকদারের ছেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে নিজ বাড়ির পাশের বাগানে একটি গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মাহত্যা করলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মথুরাপুর ইউনিয়নের সাবেক সদস্য মুক্তার হোসেন জানান, নিহত সবুর তার প্রতিবেশী এবং অত্যন্ত সহজ-সরল ও ভদ্র মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখা গেছে। 

তিনি জানান, ঈশ্বরদীর অরনকোলায় সবুরের বোনের জামাইয়ের কাছ থেকে তার ছোট মেয়ের জামাই সুদে ৫০ হাজার টাকা নেন। পরে সুদে-আসলে সেই টাকা প্রায় তিন লাখ টাকায় দাঁড়ায়। টাকা পরিশোধ করতে না পারায় একটি মামলা হয়। যেখানে সবুরকে ৫ নম্বর আসামি করা হয়। বিষয়টি নিয়ে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।

এলাকাবাসী জানান, বিকালের দিকে বাড়ির পাশে মাঠে খেলতে যাওয়া কয়েকজন শিশু সবুরকে গাছের সঙ্গে ঝুলতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে লোকজন এসে বিষয়টি পুলিশকে জানায়।

নিহতের খালাতো ভাই ও প্রতিবেশীরাও জানান, ঋণ ও মামলার বিষয়টি নিয়ে সবুর কয়েকদিন ধরেই দুশ্চিন্তা ও মানসিক চাপে ছিলেন। তাদের ধারণা, এই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা