× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোটে নারীদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৪ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৫ পিএম

গণভোটে নারীদের সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

বরগুনার বেতাগীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নারীদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা জোরদারের অংশ হিসাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার মোকামিয়া বাজারসংলগ্ন নারীদের এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, সহকারী রিটানিং অফিসার ও বেতাগী উপজেলা নির্বাহী
কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হাসেন। সহকারী রিটানিং অফিসার ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে সমাজে নৈতিকতা ও সচেতনতা গড়ে তুলতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই আপনাদের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হলে গণভোট ও নির্বাচনে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।

এ সময় ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, গুজব এড়িয়ে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা