বেতাগী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৪ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ২০:৪৫ পিএম
বরগুনার বেতাগীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নারীদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা জোরদারের অংশ হিসাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে উপজেলার মোকামিয়া বাজারসংলগ্ন
নারীদের এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সহকারী রিটানিং অফিসার ও বেতাগী
উপজেলা নির্বাহী
কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা
কর্মকর্তা দেলোয়ার হাসেন। সহকারী রিটানিং অফিসার ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা
মুহ. সাদ্দাম হোসেন বলেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনসচেতনতার
কোনো বিকল্প নেই। এক্ষেত্রে সমাজে নৈতিকতা ও সচেতনতা গড়ে তুলতে নারীরা গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করেন। তাই আপনাদের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হলে গণভোট ও নির্বাচনে
জনগণের অংশগ্রহণ আরও বাড়বে।
এ সময় ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্বিঘ্নে ভোটাধিকার
প্রয়োগ, গুজব এড়িয়ে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার বিষয়ে গুরুত্বারোপ করা
হয়।