× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১৬:০৮ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ১৬:১২ পিএম

গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়াবাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য ভিকটিম গৃহবধূর স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় দিকে মহিপুর থানার কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আ. সাত্তারের ভাড়াটিয়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। মৃত আরিফা বরিশাল গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী একই এলাকার মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ চার মাস আগে নিজ এলাকা ছেড়ে কুয়াকাটা এলাকায় বসবাস শুরু করেন তারা। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে ভালো যোগাযোগ ছিল না এ দম্পতির। স্বামী রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তবে মাঝে মধ্যেই তাদের সঙ্গে ঝগড়া বিবাদ হতো। রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধুকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় পাশে বসে কান্না করছিল স্বামী রিফাত। 

মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, স্বামী রিফাতের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা