রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২২:১২ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২২:২০ পিএম
পাবর্ত্য জেলা রাঙামাটিতে ঘন কুয়াশা ও শীতল বাতাসে জেঁকে বসেছে শীত। আগামীকাল ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে
সোমবার (০৫ জানুয়ারি) সারাদিন সূর্যের আলোর দেখা মিলেনি এ জেলায়।গতকাল থেকে শীতের তীব্রতা আরও বাড়তে শুরু করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল থেকে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলায় সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ছিল ১২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আগামীকাল (মঙ্গলবার) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানানো হয়েছে। এদিকে, ঘন কুয়াশা ও তীব্র শীতে সকাল থেকে জেলা শহরের রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা দিয়েছে। শহরের সিএনজি অটোরিকশা চলাচল করলেও বেশিরভাগ সিএনজি যাত্রীশূন্য দেখা গেছে। তারা শহরে যাত্রীর প্রত্যাশায় ঘুরাফেরা করছে। শহরের আসামবস্তি এলাকার বাসিন্দা শুভ চাকমা বলেন, ‘সকাল থেকে তীব্র ঠান্ডায় ছেলেকে দুইটি জ্যাকেট পরিয়ে স্কুলে দিয়ে এসেছি। যেভাবে কুয়াশা পড়েছে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। এই ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের কষ্ট বেশি হচ্ছে।’ সগির হোসেন নামের একজন শ্রমিক বলেন, শীতের মধ্যে কাজ করা কঠিন হয়ে পড়েছে। সকালে টুকিটাকি কয়েকটা কাজ করে চায়ের দোকানে বসে চা খাওয়া ছাড়া আর কোনো কাজ করার সুযোগ হয়নি। জেলা আবহাওয়া অফিস রাঙামাটির জ্যেষ্ঠ পর্যবেক্ষক ক্যাটি নু মারমা বলেন, পাহাড়েও শীতের তীব্রতা বাড়ছে। আজকে ভোর থেকে দুপুর পর্যন্ত রাঙামাটিতে ১১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আগামী ৪ হতে ৫ দিন পর্যন্ত শীতের তীব্রতা বেশি বাড়তে পারে বলেও জানান তিনি।
পাবর্ত্য জেলা রাঙামাটিতে ঘন কুয়াশা ও শীতল বাতাসে জেঁকে বসেছে শীত।
সোমবার (০৫ জানুয়ারি) সারাদিন সূর্যের আলোর দেখা মিলেনি এ জেলায়।গতকাল থেকে শীতের তীব্রতা আরও বাড়তে শুরু করেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল থেকে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলায় সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ছিল ১২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আগামীকাল (মঙ্গলবার) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে, ঘন কুয়াশা ও তীব্র শীতে সকাল থেকে জেলা শহরের রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা দিয়েছে। শহরের সিএনজি অটোরিকশা চলাচল করলেও বেশিরভাগ সিএনজি যাত্রীশূন্য দেখা গেছে। তারা শহরে যাত্রীর প্রত্যাশায় ঘুরাফেরা করছে। শহরের আসামবস্তি এলাকার বাসিন্দা শুভ চাকমা বলেন, ‘সকাল থেকে তীব্র ঠান্ডায় ছেলেকে দুইটি জ্যাকেট পরিয়ে স্কুলে দিয়ে এসেছি। যেভাবে কুয়াশা পড়েছে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে। এই ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের কষ্ট বেশি হচ্ছে।’
সগির হোসেন নামের একজন শ্রমিক বলেন, শীতের মধ্যে কাজ করা কঠিন হয়ে পড়েছে। সকালে টুকিটাকি কয়েকটা কাজ করে চায়ের দোকানে বসে চা খাওয়া ছাড়া আর কোনো কাজ করার সুযোগ হয়নি।
জেলা আবহাওয়া অফিস রাঙামাটির জ্যেষ্ঠ পর্যবেক্ষক ক্যাটি নু মারমা বলেন, পাহাড়েও শীতের তীব্রতা বাড়ছে। আজকে ভোর থেকে দুপুর পর্যন্ত রাঙামাটিতে ১১ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। আগামী ৪ হতে ৫ দিন পর্যন্ত শীতের তীব্রতা বেশি বাড়তে পারে বলেও জানান তিনি।