× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতের হামলায় দুই প্রহরী নিহত

সীতাকুন্ড (চট্রগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:১১ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:১৫ পিএম

শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতের হামলায় দুই প্রহরী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় একটি শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ডাকাতদের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। রবিবার রাত আনুমানিক ২টার দিকে কুমিরা এলাকার কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সোমবার (৫ জানুয়ারি) সকালে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মোহাম্মদ খালেক প্রামাণিক রতন (৩৪) ও সাইফুল ইসলাম (৩৫)। তাদের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আব্দুল্লাহপুর এলাকায়। 

পুলিশ জানায়, রবিবার দুপুরে কাটিয়ের জন্য একটি পরিত্যক্ত জাহাজ ইয়ার্ডে আনা হয়। রাতের অন্ধকারে স্পিডবোর্টযোগে একদল সশস্ত্র ডাকাত জাহাজে প্রবেশ করে। এ সময় সেখানে দায়িত্বে থাকা দুই প্রহরী বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ডাকাত দল। একপর্যায়ে দুই প্রহরী জাহাজ থেকে সাগরে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ও শিল্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. তসলিম উদ্দিন দাবি করেন, ডাকাতরা জাহাজে ঢুকলে প্রহরীরা বাধা দেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে তারা পানিতে পড়ে যান। এ ঘটনায় ইয়ার্ড কর্তৃপক্ষের কোনো গাফিলতি নেই বলেও তিনি উল্লেখ করেন।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, ডাকাতির উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমরা প্রাথমিকভাবে একটি ডাকাতির তথ্য পেয়েছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারিনি, হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্তাধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা