× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেকপোস্টে পুলিশকে হুমকি দেওয়ায় গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৩৫ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৮ পিএম

চেকপোস্টে পুলিশকে হুমকি দেওয়ায় গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে চুয়াডাঙ্গা একাডেমি মোড় এলাকায়। চেকপোস্টে দায়িত্ব পালনকালে কয়েকজন যুবক পুলিশ সদস্যদের উদ্দেশে অশালীন ভাষায় কথা বলেন এবং ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। এ সংক্রান্ত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রবিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেনÑ জীবননগরের উথলী এলাকার রাজু হোসেন (২৫), একিই এলাকার রিওন মিয়া (২৫) ও দর্শনার রাঙ্গিয়ারপুতা এলাকার সাওন (২৭)।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ ও হুমকি প্রদান গুরুতর অপরাধ। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িত তিনজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা