× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গলায় রশি দিয়ে গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:০৩ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:০৬ পিএম

গলায় রশি দিয়ে গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগরে গলায় রশি দিয়ে আব্দুল ফরিদ বিশ্বাস (১৭) নামের এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে।

রবিবার (৪ জানুয়ারি) রাত ১১টার সময় নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করে। নিহত শ্রমিক হলো শ্যামনগর পৌরসভার পরিবহন টার্মিনালসংলগ্ন বাদঘাটা গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে।

মৃতের চাচা লিয়াকত হোসেন বলেন, ফরিদ দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল। এদিকে এলাকাবাসী জানান, ফরিদ ও তার বাবা-মা গার্মেন্টসে কাজ করত। কয়েকদিন হলো সে বাড়ি এসেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা