শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:০৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:০৬ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে গলায় রশি দিয়ে আব্দুল ফরিদ বিশ্বাস (১৭) নামের এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে।
রবিবার (৪ জানুয়ারি) রাত ১১টার সময় নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে
আত্মহত্যা করে। নিহত শ্রমিক হলো শ্যামনগর পৌরসভার পরিবহন টার্মিনালসংলগ্ন বাদঘাটা
গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে।
মৃতের চাচা লিয়াকত হোসেন বলেন, ফরিদ দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায়
ভুগছিল। এদিকে এলাকাবাসী জানান, ফরিদ ও তার বাবা-মা গার্মেন্টসে কাজ করত। কয়েকদিন
হলো সে বাড়ি এসেছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, কোনো অভিযোগ না
থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।