× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০০ টাকা মুচলেকায় জামিনে মুক্ত বৈছাআ নেতা

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২০:৫০ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:১০ পিএম

২০০ টাকা মুচলেকায় জামিনে মুক্ত বৈছাআ নেতা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় ‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়েছি’ বলে ওসিকে ধমকানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা মাহদী হাসান জামিনে মুক্তি পেয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) সকালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ মাহদীকে হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। বিচারক আব্দুল মান্নান ২০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এদিকে মাহদীর মুক্তির দাবিতে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ সদর থানার সামনে রাতভর বিক্ষোভ করেন। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী থানার সামনে অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাহদীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত শুক্রবার ছাত্রলীগ নেতাকে শায়েস্তাগঞ্জ থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে মাহদী হাসানের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসি মো. আবুল কালামের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান মাহদী হাসান। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে মাহদী হাসান ওসির কাছে জানতে চান, ‘কেন এনামুলকে আটক করা হলো? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে আজকে এই প্রশাসন বসেছে। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৭ জন শহীদ হয়েছেন। আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা