× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শীতের তীব্রতায় দরিদ্র মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে’

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৯:২১ পিএম

গরিব ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল করছে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম। প্রবা ফটো

গরিব ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল করছে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম। প্রবা ফটো

দিনাজপুরের হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আক্তার বলেন, শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে থাকে দরিদ্র মানুষ। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

হাকিমপুর (হিলি) উপজেলায় তীব্র শীতজনিত কােরণে ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার বিকালে ১৫০ জন গরিব ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি একথা বলেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তেব্যে রোমেনা আক্তার বলেন, “শীতের তীব্রতায় দরিদ্র মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। নারী উদ্যোক্তারা একসাথে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফোরামটির সাধারণ সম্পাদক হামিদা আক্তার বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সীমিত সামর্থ্য নিয়েও আমরা চেষ্টা করেছি বেশি সংখ্যক মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে। সবাই সহযোগিতা করলে এমন উদ্যোগ আরও বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব।

কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন আমেনা বেগম। তিনি বলেন, এই শীতে কম্বল না থাকায় খুব কষ্ট হচ্ছিল। যারা আমাদের জন্য এসব করেছে তাদের জন্য দোয়া করি।

কম্বল পাওয়ার পর রহিমা বেগম নামে এক নারী বলেন, রাতে ঘুমানো খুব কষ্টকর ছিল। আজ কম্বল পেয়ে খুব খুশি হয়েছি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, নারী উদ্যোক্তা ফোরামের এমন মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা