× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার সৈকতে পর্যটক নিখোঁজ

কক্সবাজার সংবাদদাতা

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২ ১৬:০৪ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২২ ১৬:১১ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকত। ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকত। ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। সোমবার দুপুরে কলাতলির ডিভাইন পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম মারুফ তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।

সি সেফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গণি জানান, তিন বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা সাগরে তলিয়ে যান। একজন কোনোভাবে কূলে ফিরে আসলেও দুইজন ভেসে যায়।

খবর পেয়ে লাইফ গার্ডের সদস্যরা একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। অন্যজনের সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্ট চলছে। উদ্ধার পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর এখনো উত্তাল রয়েছে। এই জন্য পানিতে না নামতে পর্যটকদের কঠোরভাবে নিষেধ করা হচ্ছে। কিন্তু কেউ নিষেধ মানছেন না। 

প্রবা/ইউরি/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা