× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ আহত, দুই নারীসহ গ্রেপ্তার ১০

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬ ১৫:৫৮ পিএম

আসামি ধরতে গিয়ে ৪ পুলিশ আহত, দুই নারীসহ গ্রেপ্তার ১০

গাজীপুরের শ্রীপুরে মাদক মামলার আসামি ধরতে গিয়ে তাদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।এ ঘটনায় পুলিশ দুই নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা পুলিশের দুইটি ভ্যান এবং একটি সিএনজি ভাঙচুর করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জাানান এ ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মাদক এবং অপরটি পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দানের অভিযোগ করা হয়।

স্থানীয়রা জানান, এ সময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ও রাজীব পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে যায়। তবে দুইজন আসামি পালিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও হাতকড়াসহ পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করেন পুলিশ। এর আগে গত বুধবার রাত ১০টায় মাওনা পিয়ার আলী কলেজের উত্তর পাশে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ির কাছে হামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেনÑ শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ, কনস্টেবল আজিজুল এবং মোশারফ। তাদের মধ্যে কনস্টেবল মোশারফ হামলাকারীদের ছুরিকাঘাতে আহত হন। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তাদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। জাহাঙ্গীরের নামে শ্রীপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলোÑ মাওনা উত্তরপাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী লাকি আক্তার (২৮), নান্নু মিয়ার ছেলে জামাল (৩৪) এবং কামাল (৪৩), কামাল মিয়ার ছেলে আসিফ (২০) এবং আশিক (২৪), বাবুল মিয়ার ছেলে মুন্না (২০), ওয়াহাবের ছেলে ফয়জুল্লাহ (২৬), আবুল কাশেমের স্ত্রী শিল্পী আক্তার (৩০), শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার কাশেমের ছেলে লিমন (১৮) এবং চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরমচটা গ্রামের মোহাম্মদের ছেলে আক্কাস (২৯)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মাওনা পিয়ার আলী কলেজের পেছনে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ীর সামনে থেকে জাহাঙ্গীর, রাজীব ও লাকি আক্তারকে গ্রেপ্তার করে। এক পর্যায়ে তারা চিৎকার করলে আশপাশ থেকে নারী-পুরুষ এবং তাদের সহযোগী মাদক কারবাবিরা রাম দা ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর ও তার সহযোগী রাজীব পালিয়ে যায়। তাদের কাছ থেকে ৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সরকারি কাজে বাধা দানের অভিযোগ মামলা দায়ের করে। মামলায় গ্রেপ্তার ১০ জনসহ মোট ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা