বাউফল প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫ ২২:০১ পিএম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ্ হয়ে মো. নিরব হোসেন ওরফে নিবর মুন্সী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বড়ডালিমা গ্রামে। তার বাবার নাম মো. মতিউর রহমান। নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
নিহত নিরব হোসেনের আত্মীয় ও স্থানীয় ইউপি সদস্য মুজাহিদুল ইসলাম জানান, নিরব হোসেন সম্পর্কে আমার মামা হন। তিনি
পুরো পরিবার নিয়ে ঢাকা বসবাস করতেন। তারা পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
ম্যাডাম জিয়াকে মনেপ্রাণে ভালোবাসেন। সেই ভালোবাসার টানে জানাজায় গিয়ে ভিড়ের মাঝে পড়ে
অসুস্থ্ হয়ে মারা যান। তার ছেলে তাহসিন (১৭) জুলাই যোদ্ধা। জুলাই বিপ্লবে অংশ নিয়ে
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এখনো চিকিৎসাধীন রয়েছে।
নিহতের বড় ভাই মজিবুর রহমান ওরফে দুলাল মুন্সী (৭৫) বলেন, ঢাকায় প্রথম
জানাজা হবে। তার পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হবে। এখানে দ্বিতীয় জানাজা দেওয়া হবে। পরে
পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। দলের পক্ষ
থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।