× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্ব ইজতেমা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ১০:৩১ এএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫ ১২:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বিদ্যমান পরিস্থিতিতে তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থীদের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে 'বিশ্ব ইজতেমা-২৬' না করার নির্দেশক্রমে অনুরোধ করেছে সরকার । 

তাবলীগ জামাত বাংলাদেশের জুবায়েরপন্থীদের এ সংক্রান্ত এক আবেদনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয় ৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকদ্বয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ২০২৬ খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ২০২৬ 'বিশ্ব ইজতেমা-২৬' অনুষ্ঠানের অনুরোধ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত যাচিত সময়সূচি অনুযায়ী 'খুরুজের জোড়' এবং 'বিশ্ব ইজতেমা-২০২৬' সহ নির্বাচন পূর্বসময়ে উক্ত মাঠে কোন ধরনের সমাবেশ অনুষ্ঠান না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা