× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেললাইন তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে যোগাযোগ বন্ধ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৪৯ পিএম

রেললাইন তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আঁধারে রেললাইন তুলে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গফরগাঁও রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের পূর্বে জন্মেজয় ঈদগাহ মাঠ এলাকায় সোমবার ভোর ৫টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ জানান, ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন এসে ক্ষতিগ্রস্ত ট্রেনের অন্য বগিগুলো ময়মনসিংহ জংশনে নিয়ে যায়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) জানায়, রেললাইন অপসারণের কারণেই ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহ অঞ্চলের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলায় অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

গত শনিবার ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। বিষয়টি প্রকাশ্যে আসার পর মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

আন্দোলনের সময় স্টেশনের কম্পিউটার সিস্টেম, সিগন্যাল লাইট এবং সংযোগ লাইনে আগুন দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। রেললাইনের স্লিপার তুলে নেওয়ায় লাইন সরে যায়, যার ফলে শনিবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং রবিবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা