× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিনি-চুন দিয়ে তৈরি হচ্ছে খেজুরের ‘খাঁটি গুড়’

মানিকগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১৩:০০ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১৪:২৩ পিএম

৫০ কেজি ভেজাল গুড় জব্দের পর ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : প্রবা

৫০ কেজি ভেজাল গুড় জব্দের পর ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : প্রবা

দেশজুড়ে মানিকগঞ্জের হাজারি গুড়ের সুনাম ও চাহিদাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী চিনি ও চুনের সমন্বয়ে তৈরি করছে ভেজাল গুড়।

এমন অভিযোগে শিবালয় উপজেলার ধানধারা গ্রামে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় ভেজাল গুড় তৈরির অপরাধে মশগুল গুড় ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল জানান, বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত হরিরামপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। পরে শিবালয় উপজেলার ধানধারা গ্রামে রাজশাহী থেকে সংগ্রহ করা বাসি ঝোলা রসের সঙ্গে চিনি ও চুন মিশিয়ে গুড় প্রস্তুতকালে মশগুল গুড় ভান্ডারের মালিক মশগুল হোসেনকে হাতেনাতে ধরা হয়। এ সময় ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়। ভেজাল গুড় তৈরির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে কয়েকজন গুড় ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে হরিরামপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, হরিরামপুর থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সহযোগিতা করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা