× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানব পাচার চক্রের হাত থেকে ১৭ ভুক্তভোগী উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৫৮ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৪ পিএম

মানব পাচার চক্রের হাত থেকে ১৭ ভুক্তভোগী উদ্ধার

কক্সবাজারের টেকনাফের রাজারছড়ায় বিজিবির বিশেষ অভিযানে সাগরপথে পাচারের প্রাক্কালে হত্যা মামলার আসামিসহ মানব পাচার চক্রের হাত থেকে ১৭ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, টেকনাফের রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে একজন হত্যা মামলার আসামিসহ সমুদ্রপথে মানব পাচারের প্রাক্কালে ১৭ ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ভুক্তভোগীদের কাছ থেকে জানা যায়, কর্মসংস্থান, ভালো বেতন, উন্নত ভবিষ্যৎ ও অর্থের প্রলোভনে ফেলে চক্রটি তাদের সাগরপথে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। ২ বিজিবির অভিযানে প্রতারিত মানুষগুলোর এই বিপজ্জনক ও অনিশ্চিত সমুদ্রযাত্রা নস্যাৎ হয়।

পরে উদ্ধারকৃত ভুক্তভোগীদের নাম ও ঠিকানা যাচাই-বাছাইয়ের সময় মো. তারেক (২০) নামটি দৃষ্টিগোচর হয়। এ সময় টেকনাফ মডেল থানা কর্তৃক প্রেরিত নাম ও ঠিকানার সঙ্গে উদ্ধারকৃত ভুক্তভোগীর নাম ও ঠিকানার মিল পাওয়ায় বিজিবির অধিকতর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি হত্যা মামলার আসামি বলে নিশ্চিত হওয়া যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা