× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনকল্যাণমূলক সেবায় বিজিবি বদ্ধপরিকর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:০৮ পিএম

জনকল্যাণমূলক সেবায় বিজিবি বদ্ধপরিকর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির ব্যবস্থাপনায় রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী এতে বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধ, আন্তঃসীমান্ত অপরাধ দমন, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করছে। এসব কার্যক্রম দেশের মানুষকে জানানোর জন্য দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হয়েও বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। একটি প্রশিক্ষিত ও পেশাদার বাহিনী হিসেবে বিজিবি সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে বিজিবি সর্বসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিজিবি তার নিজস্ব প্রস্তুতি নিয়ে যাচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সংগঠনের জন্য বিজিবির প্রতিটি সদস্য তার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা