× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে ভর্তি রোগীরা পেলেন শীতের পোশাক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:১১ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২২ পিএম

হাসপাতালে ভর্তি রোগীরা পেলেন শীতের পোশাক

মাদারীপুর ও খাগড়াছড়িতে রবিবার (২৮ ডিসেম্বর) শীতার্তদের মধ্যে বিএনপি ও জেলা পরিষদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিবেদকদের পাঠানোর খবরÑ

শিবচর (মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে প্রায় ৩ হাজার দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিকের উদ্যোগে তার নিজ বাড়িতে এ কম্বল বিতরণ করেন। জানা যায়, শিবচর পৌরসভার ১২টি ওয়ার্ডের খেটে খাওয়া প্রায় ৩ হাজার সাধারণ মানুষকে এ কম্বল দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেনÑ শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল মান্নান খান, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক, পৌর যুবদল নেতা জাহিদ মল্লিক প্রমুখ।

শিবচর পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক বলেন, শীত এলে খেটে খাওয়া অসহায় মানুষের অনেক কষ্ট হয়। আমরা চেষ্টা করি এ তাদের পাশে দাঁড়ানোর।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি পার্বত্য জেলার শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শীতের তীব্রতা বাড়তে থাকায় জেলা সদর হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে দুই শতাধিক শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, শীতার্ত রোগীদের কষ্ট লাঘবে জেলা পরিষদ সবসময় মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বস্তি নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুমন, কংজপ্রু মারমা, জেলা আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. জয়া চাকমা, সিনিয়র কনসালট্যান্ট ডা. সুবল জ্যোতি চাকমাসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। শীতের পোশাক পেয়ে হাসপাতালের রোগী ও স্বজনরা খুশি হয়েছেন। জেলা পরিষদের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা