× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মাটিখেকোদের মিছিল

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৫ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:১৯ পিএম

ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মাটিখেকোদের মিছিল

নেত্রকোণার মদনে বিভিন্ন হাওরের অবৈধভাবে কৃষি ও খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মাটিখেকোরা।

উপজেলা পরিষদ চত্বরে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা।

এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের মোটরসাইকেল ভাঙচুর করে তাকে মারধর করেন বিক্ষোভকারীরা। পরে অন্য সহকর্মীরা আহত সাংবাদিক নিজাম উদ্দিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ওইদিন দুপুরে সাংবাদিক নিজাম উদ্দিন বাদী হয়ে তাকে মারধরের সঙ্গে জড়িত ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মদন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ ব্যাপারে মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু কুমার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা ইউএনও বেদবতী মিস্ত্রি জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে একটি মহল মিছিল করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা