× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন না হওয়ার কোনো সংশয় নেই : আসাদুজ্জামান

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২১:২৭ পিএম

নির্বাচন না হওয়ার কোনো সংশয় নেই :  আসাদুজ্জামান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে চান, তাদের কাছে আগামী নির্বাচন অত্যন্ত মূল্যবান এবং এই নির্বাচনের কোনো বিকল্প নেই।’

রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে ঝিনাইদহের শৈলকুপার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তাহলে প্রথম অঙ্গীকার হবে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা। শিক্ষা, নারী অধিকার, দুর্নীতিমুক্ত সমাজ এবং মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করব। আইনের শাসন নিশ্চিত করে সর্বোপরি বাংলাদেশের মানুষ যাতে আজীবন তার নিজের পছন্দমতো ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন ইতোমধ্যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের রায় রিভিউ করে বাংলাদেশের মানুষ যাতে তার ভোটাধিকার নিশ্চিত করতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সংগ্রাম করেছিলাম এবং সেই সংগ্রামে বিজয়ী হয়েছি। এখন প্রতি ৫ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে।’

এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের কাছে মনোনয়নত্র জমা দেন মো. আসাদুজ্জামান। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা