× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিঠা খাওয়া হলো না শিশু রাজিয়ার

গাইবান্ধা সংবাদদাতা

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১২:০২ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ১২:১৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাইবান্ধার ফুলছড়িতে ভাপা পিঠা খাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে ইঞ্জিনচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল।

ফুলছড়ি উপজেলার উদাখালী বোচারবাজার এলাকায় বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাজিয়া আক্তার। সে জামালপুরের সানন্দবাড়ি গ্রামের বাসিন্দা আবু সাইদের মেয়ে। রাজিয়া তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় বসবাস করত।

উদাখালী ইউপি চেয়ারম্যান আল আমিন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিশু রাজিয়া নানাবাড়ি বেড়াতে এসে বোচারবাজার এলাকায় রাস্তার পাশের ভাপা পিঠা আনতে যায়। এ সময় রাস্তা পার হতে গিয়ে হঠাৎ দৌড় দিলে একটি ইঞ্জিনচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে রাজিয়া গুরুতর আহত হয়। উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে নেওয়ার পথে রাজিয়ার মৃত্যু হয়।

ফুলছড়ি থানার ওসি কাওছার আহমেদ বলেন, ‘অটোরিকশার ধাক্কায় শিশু নিহতের খবর পেয়েছি। শিশুটির পরিবার অভিযোগ দিলে অটোরিকশা চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা