× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেল আসলাম চৌধুরী ও সাঈদ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ২২:৩৫ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২২:৪২ পিএম

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেল আসলাম চৌধুরী ও সাঈদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-০৪ (সীতাকুণ্ড) ও চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর)) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-০৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দলের পক্ষ থেকে এই দুই আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।এই দুই আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এর আগে চট্টগ্রাম-১০ আসনে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। এখন আসনটি থেকে তাকে পরিবর্তন করে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি।

একই সঙ্গে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাহউদ্দিনের পরিবর্তে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে আসলাম চৌধুরীকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা