× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালী-৩

হাসান মামুনের মনোনয়ন দাবি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৪৫ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম

হাসান মামুনের মনোনয়ন দাবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দলীয় মনোনয়ন না দিলে গণপদত্যাগ ও স্বতন্ত্র নির্বাচনে তার পক্ষে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে গলাচিপা উপজেলা ফিডার রোডে বিএনপির বিশেষ বর্ধিত সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সকল ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, মিজানুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্যাদা, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, যুবদলের আহ্বায়ক খন্দকার মশিউর রহমান শাহীন প্রমুখ। 

উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বলেন, সভায় সর্বসম্মতিক্রমে হাসান মামুনের পক্ষে একাত্মতা ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনয়ন না পেলে তিনি নিজেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন এবং সে ক্ষেত্রে গণপদত্যাগের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে হাসান মামুন বলেন, দশমিনা-গলাচিপা বিএনপির নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবেন, আমি তাদের সঙ্গেই থাকব। তারা যদি আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেখতে চান, তবে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। 

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা