× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক ইউনিয়নের কমিটির সভাপতি পরিতোষ ও সম্পাদক কাওসার

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৩৮ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:৫৪ পিএম

সাংবাদিক ইউনিয়নের কমিটির সভাপতি পরিতোষ ও সম্পাদক কাওসার

আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিতোষ কর্মকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এইচএম কাওসার মাতবর।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে পরিতোষ কর্মকার ১২ ভোট পেয়ে বিজয়ী হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জয়নুল আবেদীন পান ৭ ভোট। সাধারণ সম্পাদক পদে এইচএম কাওসার মাতবর ১০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফখরুদ্দিন তহসিনকে পরাজিত করে নির্বাচিত হন।

এ ছাড়া সহ-সভাপতি হিসেবে ইকবাল তালুকদার ও মো. বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. মাছুম বিল্লাহ প্রমুখ।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জসিম উদ্দিন সিকদার।

এর আগে আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা। এ ছাড়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি সুমন রশিদ।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পরিতোষ কর্মকার, মো. জয়নুল আবেদীন, মো. হোসাইন আলী কাজী, এইচএম কাওসার মাতবর ও ফখরুদ্দিন তহসিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা