× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আট মণের শাপলাপাতা মাছ লাখ টাকায় বিক্রি

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩২ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ২০:০১ পিএম

আট মণের শাপলাপাতা মাছ লাখ টাকায় বিক্রি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে আবারও জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি শাপলাপাতা মাছ, যা স্থানীয়ভাবে ‘হাউস মাছ’ নামে পরিচিত। মাছটির ওজন প্রায় ৮ মণ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে স্থানীয় মাছ ব্যবসায়ী সাগর ও কৃষ্ণ মাছটি ১ লাখ ৫ হাজার টাকায় কিনে নেন। পরে রামগতি মাছঘাটে নিলে নিলামে এর দাম হাঁকা হয় ১ লাখ ২০ হাজার টাকা। এর আগে গত শুক্রবার গভীর রাতে উপজেলার চেয়ারম্যানঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে। 

জেলেরা জানান, ধরা পড়া বিশালাকৃতির শাপলাপাতা মাছটি জাল থেকে ট্রলারে তুলতে কয়েক ঘণ্টা সময় লাগে। পরে মাছটি বাঁশ ও রশি দিয়ে বেঁধে ১২ জন জেলে কাঁধে করে ডাঙায় তোলেন। বিশালাকৃতির মাছটি একনজর দেখতে মাছঘাট ও বাজারে ভিড় করেন উৎসুক জনতা।

মাছ বিক্রেতা কীর্তন মাঝি বলেন, অনেক দিন ধরেই লোকসান গুনছিলাম। ধার-দেনা করে সংসার চালাতে হচ্ছিল। এত বড় মাছ পেয়ে খুব খুশি লাগছে। তবে ক্রেতা কম থাকায় প্রত্যাশিত দাম পাইনি। জেলে সাইফুল বলেন, প্রতিদিন নদীতে যাচ্ছি, কিন্তু খরচের তুলনায় লাভ কম। এই মাছ আমাদের এই সময়ের জন্য আশীর্বাদ। আশা করছি ঋণের কিছুটা পরিশোধ করতে পারব। এত ভারী মাছ জীবনে আগে দেখিনি।

মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারি বলেন, লাভের চিন্তা নয়, শখ থেকেই মাছটি কিনেছি। এমন মাছ বারবার পাওয়া যায় না। সবাই মিলে ভাগ করে খাব।

রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান বলেন, মেঘনা নদীতে প্রায় ৮ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে এমন তথ্য পেয়েছি। এর আগেও ৬ মণ ওজনের একটি পাওয়া গেছে। বাজারে এর ভালো চাহিদা রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার প্রায় ৬ মণ ওজনের আরেকটি শাপলাপাতা মাছ জেলেদের জালে ধরা পড়ে। যা ৭৫ হাজার টাকায় বিক্রি হয়। একের পর এক বিশাল মাছ ধরা পড়ায় রামগতির নদীর পাড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা