× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে জাল নোটসহ গ্রেপ্তার ৩

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম

বান্দরবানে জাল নোটসহ গ্রেপ্তার ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত দুজন মিয়ানমার নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেনÑ কক্সবাজার উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোহাম্মদ রশিদের ছেলে হাবিব উল্লাহ (১৯), নুরুল ইসলামের ছেলে আলী জোহার (২৮) ও উখিয়া কুতুপালং ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে আবুল হাশেম (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় জনৈক নূরুল ইসলামের দোকানের সামনে পুরাতন সিএনজি গাড়ি তল্লাশি করে কালো রঙের পলিথিনের বাজারের ব্যাগে মোড়ানো ১০০০ টাকার ১২টি জাল নোটের বান্ডেল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুজন রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার আবদুর রহমান বলেন, জাল টাকার মূল উৎস নিরূপণে তদন্ত চলমান রয়েছে। তদন্তস্বাপেক্ষে এই ঘটনায় বাকি জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা