× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ কমিটি গঠন

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬ পিএম

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ কমিটি গঠন

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের ৭৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর মধ্যে ৩৫ জন কার্যকরী পরিষদের সদস্যকে নির্বাচিত ঘোষণা ও অনুমোদন করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সাধারণ সভায় চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের পরিষদের নবনির্বাচিত কমিটির সভাপতি হলেনÑ সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) ও সাধারণ সম্পাদক হলেন এমএ লতিফ (দৈনিক আমাদের সময়)। এ সময় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন পরিষদকে সবাই অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা প্রেস ক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ।

চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যকরী পরিষদের সদস্যরা হলেনÑ সিনিয়র সহসভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ/দৈনিক শপথ), শওকত আলী (আলোকিত বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (যমুনা টিভি/বাংলা ট্রিবিউন) প্রমুখ।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের বিদায়ি সভাপতি রহিম বাদশা। সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। সাধারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা