× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেবহাটায় ভোটের গাড়ি

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৯ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম

দেবহাটায় ভোটের গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সাতক্ষীরার দেবহাটায় শুরু হয়েছে ‘ভোটের গাড়ি’র প্রচারণা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে দেবহাটা উপজেলার সখিপুর মোড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ভোটের গাড়ি’র প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, ওসি তদন্ত নজরুল ইসলাম, দেবহাটা বিওপির নায়েব সুবেদার শাহাজান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জয়দেব কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম, সেক্রেটার ইমদাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, ইউনিয়ন জামায়াতের আমির ইয়াকুব আলী, সেক্রেটারি আফছার আলী, ছাত্র প্রতিনিধি ইমরান বাসারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় জনসাধারণ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, ‘ভোটের গাড়ি’ প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণ সম্পর্কে সচেতন করার পাশাপাশি গণভোট ও পোস্টাল ভোট সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে। ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বার্তা পৌঁছে দিতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। 

এই প্রচারণার অংশ হিসেবে গণভোট ও সংসদ নির্বাচন-সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান-বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা প্রচার করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা