× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৪১ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৪ পিএম

বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক্টরের এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক্টরচালক জুইন (২৩) নিহত হন।

অপরদিকে, গুরুতর আহত অবস্থায় বাসের এক হেলপারকে উদ্ধার করা হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাস হেলপারের পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বিরাহিমপুর গুচ্ছগ্রামের সামনে বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর মোল্লা এন্টারপ্রাইজের বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা